দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে পরীক্ষার্থীরা বরিশাল বোর্ডের সামনে আসে।
এ সময় পরীক্ষার্থী আদনান হোসেন বলেন, ‘আমাদের এভাবে কোনো কটূক্তি করার অধিকার শিক্ষামন্ত্রী রাখে না। তিনি প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুক। তা না হলে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে।’
আরেক পরীক্ষার্থী তন্ময় অভিযোগ করে বলেন, ‘এমন প্রশ্নপত্র করছে যা বইতেই খুঁজে পাই না। আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে আমাদের আবার ফার্মের মুরগী বলছে।’
আরেক শিক্ষার্থী হুমায়রা বলেন, ‘ঢাকায় আমাদের আন্দোলনকারীদের ওপর কেন লাঠিচার্জ করা হলো। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাদের সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের সঙ্গে যা হয়েছে, ২৭ সালের ব্যাচের সঙ্গে এমনটা হবে না।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন যে- কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আমি তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি। তারা আমার কাছে জানতে চেয়েছে, পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে উত্তরপত্র মূল্যায়নেও এমন কড়াকড়ি হবে কিনা। তখন আমি বলেছি শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ণে কড়াকড়ি থাকে না।’
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘বরিশাল বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’
/অ